ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাত ধাপে ইউপি ভোট, সম্ভাব্য তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 161

নির্বাচন কমিশন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। এর মধ্যে প্রথম ধাপের ভোটের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

নির্বাচন কমিশনার জানান, চতুর্থ ধাপের সম্ভাব্য ভোটের তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি। পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, এসব তারিখ এখনো সম্ভাব্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাত ধাপে ইউপি ভোট, সম্ভাব্য তারিখ ঘোষণা

সর্বশেষ আপডেট ০৪:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬