ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা-নাটোর যুবলীগের কমিটি পুনর্গঠন, নতুন নেতৃত্ব ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

বাংলাদেশ আওয়ামী যুবলীগ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পাবনা ও নাটোর জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে। পাবনায় পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন ৮২ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি এবং নাটোরে আগের কমিটি বিলুপ্ত করে ৭৬ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে গঠনতন্ত্রের ধারা-২৩ অনুযায়ী পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

পাবনা জেলা যুবলীগের নতুন কমিটিতে নাজমুল আলম পিয়ালকে সভাপতি এবং তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। নতুন কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে নাটোর জেলা যুবলীগের ৭৬ সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে বাশিরুর রহমান চৌধুরী এহিয়াকে আহ্বায়ক এবং মো. শরিফুর রহমান সুমন, মো. জামিল হোসেন মিলন, রিয়াজুর ইসলাম মাসুম, রাকিবুল হাসান জেমস, মো. মায়া পারভেজ সোহান ও আব্দুল্লাহ আল মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

নাটোরের নতুন আহ্বায়ক কমিটিকে ১৮০ দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে জেলার অধীনস্থ সব শাখার সম্মেলন শেষ করে জেলা যুবলীগের সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে পাবনা ও নাটোরে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাবনা-নাটোর যুবলীগের কমিটি পুনর্গঠন, নতুন নেতৃত্ব ঘোষণা

সর্বশেষ আপডেট ০৭:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬