শিরোনাম
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল
অর্থনৈতিক প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / 15
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এতদিন এর দাম ছিল ১৯৯ টাকা।
তবে খোলা সয়াবিন তেল ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বোতলজাত ভোজ্যতেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তবে খুচরা বাজারে অঞ্চল ও দোকানভেদে ভোজ্যতেলের দাম এবং সরবরাহে কিছুটা পার্থক্য দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।






























