ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত কর্মীকে বদলির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ০৬:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 35

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত কর্মীকে বদলির নির্দেশ

ফরিদপুরের চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় রিনা আক্তার নামে এক পরিবার পরিকল্পনা সহকারীকে তাৎক্ষণিক সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেন তিনি।

রোববার (৩০ আগস্ট) হাসপাতালটি পরিদর্শনে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় টিকাদান কেন্দ্র পরিদর্শন করে সাপের কামড় ও জলাতঙ্কের রোগীদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন মজুত ও সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৩১ শয্যার হাসপাতাল চালু করেছিলেন। পরে বেগম খালেদা জিয়া সেটিকে ৫০ শয্যায় উন্নীত করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক সুযোগ-সুবিধাসহ ১৫১ শয্যায় উন্নীত করা হবে। হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্যাথলজি সুবিধা এবং নারী ও শিশুদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হাসপাতালের চিকিৎসাসেবা জোরদার করতে শিগগিরই একজন গাইনি চিকিৎসক পদায়ন করা হবে।

পরে তিনি ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রমসহ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত কর্মীকে বদলির নির্দেশ

সর্বশেষ আপডেট ০৬:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬