ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা এসেছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 171

ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা এসেছে: প্রধানমন্ত্রী

দীর্ঘদিনের শোষণ-শাসনে দুর্বল হয়ে পড়া বাংলাদেশকে পুনর্গঠনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানিনির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে। এখন শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশসহ সব ক্ষেত্রে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র পুনর্গঠনের এই যাত্রায় এসডিজির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার পাঁচ বছর মেয়াদি একটি কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে দেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনাকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

বিএনপির বিভিন্ন নীতি ও কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের কল্যাণকে কেন্দ্র করেই দলটির পরিকল্পনা ও কর্মসূচি প্রণীত হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফার সঙ্গে এমডিজি ও এসডিজির লক্ষ্যগুলোর যথেষ্ট সামঞ্জস্য রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এমডিজি বাস্তবায়নে সাফল্য দেখিয়েছে এবং এসডিজি অর্জনেও যথাযথ পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে। এসডিজির ‘কাউকে পেছনে ফেলে নয়’ নীতির সঙ্গে বর্তমান সরকারের ‘সবার জন্য বাংলাদেশ’ ধারণার মিল রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের ‘সংস্কার ও উন্নয়নের পাঁচ স্তম্ভে’ দারিদ্র্য বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসনের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এলডিসি থেকে উত্তরণের অগ্রগতি ধরে রাখা এবং এসডিজি বাস্তবায়নকে আরও এগিয়ে নিতে সরকার ‘রিকভারি, রিহ্যাবিলিটেশন ও রিকনস্ট্রাকশন’ এই থ্রি-আর কৌশল গ্রহণ করেছে বলেও জানান তিনি। তার ভাষ্য, এর মাধ্যমে স্বল্পমেয়াদি স্থিতিশীলতা থেকে দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তন পর্যন্ত একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার গঠনের পরদিন থেকেই নারী ও পরিবারের সামাজিক-অর্থনৈতিক ক্ষমতায়ন, কৃষকের স্বার্থ রক্ষা এবং জনস্বাস্থ্য সেবা সহজ করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ই-হেলথ কার্ডের মতো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এসব কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষক, নিম্নআয়ের পরিবার ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সরাসরি ভর্তুকি, কৃষি উপকরণ, আর্থিক সহায়তা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি স্পোর্টস কার্ড এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।

এসডিজি স্থানীয়করণের অংশ হিসেবে তিনটি গ্রামকে পাইলট মডেল হিসেবে নেওয়ার কথাও জানান তিনি। রাঙামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপের পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগরকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

তিনি বলেন, এসব গ্রামে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ, স্কুল ড্রেস, মাদ্রাসাভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ‘ওয়ান ভিলেজ-ওয়ান প্রোডাক্ট’, বৃক্ষরোপণ, খাল খনন ও ইকোট্যুরিজমসহ বিভিন্ন কর্মসূচি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য গ্রামেও এ মডেল সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এসডিজি বাস্তবায়নে কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে সফল হওয়া সম্ভব নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ জন্য সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম এবং নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

আগামী দিনের রাষ্ট্রের রূপরেখা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে অবাধ নির্বাচন, আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা থাকবে। একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার নিশ্চিত করে একটি মানবিক রাষ্ট্র এবং অর্থনৈতিক সুযোগ ও ন্যায্যতা নিশ্চিত করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে সবাইকে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা এসেছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬