দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর আর্থিক সহায়তা

- সর্বশেষ আপডেট ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 210
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রশিক নগর আশ্রম এলাকার বাসিন্দা হিরন শেখের চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় দীঘিনালা জোনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেওয়া হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
দীঘিনালা জোন সূত্রে জানা যায়, হিরন শেখ দীর্ঘদিন ধরে পিত্তথলিতে পাথর (গলব্লাডার স্টোন) রোগে ভুগছেন। তার চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তা করতে জোনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এ সময় জোন কমান্ডার বলেন, অসুস্থ হিরন শেখের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দীঘিনালা জোন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে। মানবিক দায়িত্ববোধ থেকেই সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসায় দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।































