ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 146

স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী নির্ধারিত নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন ছয় মাস স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নিরাপত্তা পাবেন। পাশাপাশি তার জন্য প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার তার সহযোগিতা পেয়েছে এবং বিদ্যমান আইন অনুযায়ী তিনি একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব ধরনের সুবিধা ও আইনি সুরক্ষা পাবেন।

মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবির বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের দাবিকে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে, সেগুলোও গুরুত্ব দেওয়ার মতো নয় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের কথিত ফোনালাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ে কারও সঙ্গে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০১:১৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬