ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:৫৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 100

পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিলি বেগম (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া গাইনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিলি বেগম বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় প্রতিবেশী জাহাঙ্গীর মিয়ার ১০ বছর বয়সী ছেলে আলিফ সাইকেল চালানোর সময় তার শরীরে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে লিলি বেগমের সঙ্গে জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী লিমা বেগমের বাক্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর ও লিমা বাঁশ ও ইট দিয়ে লিলি বেগমকে মারধর করেন। গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লিলি বেগমের মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেশী বকুল বেগম ও বেদেনা বেগম জানান, লিলি বেগম ও তার পরিবার শান্ত-স্বভাবের মানুষ ছিলেন। তাদের দাবি, জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ হতো এবং এবার বাঁশ ও ইট দিয়ে আঘাত করে লিলি বেগমকে হত্যা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, লিলি বেগমের স্বামী আগে মারা গেছেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলেটি প্রতিবন্ধী। অন্যের বাড়িতে কাজ করে তিনি পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

নিহতের মেয়ে সৌরভী বলেন, “আমার মাকে জাহাঙ্গীর ও তার স্ত্রী নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চাই।”

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট ১১:৫৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬