যুক্তরাষ্ট্রের নতুন ১০% শুল্ক চাপে বাংলাদেশের রপ্তানি

- সর্বশেষ আপডেট ০৪:৫৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 147
যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৬০টি দেশের পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই শুল্কের আওতায় বাংলাদেশও রয়েছে, যা দেশের যুক্তরাষ্ট্রগামী রপ্তানিতে নতুন চাপ তৈরি করতে পারে।
মার্কিন প্রশাসন জানিয়েছে, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি বন্ধে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে এসব দেশের ওপর নতুন শুল্ক আরোপ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলো এই অভিযোগের ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে।
নতুন ব্যবস্থায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কানাডা, মেক্সিকোসহ কয়েকটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব দেশে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য সরবরাহ ব্যবস্থার মাধ্যমে বাজারে প্রবেশ করছে।
তবে বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি খাতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি বাজার হওয়ায় অতিরিক্ত শুল্ক ব্যবসায়ীদের প্রতিযোগিতা সক্ষমতায় চাপ ফেলতে পারে।
মার্কিন বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার বলেন, জোরপূর্বক শ্রম বন্ধে আন্তর্জাতিক অংশীদারদের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। অন্যদিকে চীনসহ কয়েকটি দেশ নতুন শুল্ককে অযৌক্তিক বলে প্রতিবাদ জানিয়েছে।
নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ আমদানিকে আওতাভুক্ত করলেও তেল, গ্যাস, সার, কিছু খাদ্যপণ্যসহ কয়েকটি পণ্য এতে ছাড় পেয়েছে।




































