ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক স্বাস্থ্য সচেতনতায় জলঢাকায় কর্মশালা

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 37

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান মন খুলে কথা বলুন সহানুভূতি ও সম্মান—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা সরকারি কর্ম সম্পাদন (GPMS)এর আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসম্পাদন পরিকল্পনা অনুযায়ী মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার সংক্ষিপ্ত কর্মশালা ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টায় উপজেলার টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন, জলঢাকার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক সিভিল সার্জন নীলফামারী ,প্রধান আলোচক ছিলেন ডা. দেবুলাল রায়, এমবিবিএস, এমডি (সাইকিয়াট্রি), রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

শুভেচ্ছা বক্তব্য দেন খুটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও উপস্থিত ছিলেন টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান প্রধান প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কর্মশালা থেকে আমিও অনেক নতুন বিষয় শিখেছি। এখানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষকসহ সবাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছেন।

তিনি আরও বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। সুস্থ সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষক, অভিভাবক, সমাজসেবী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সেমিনারে বক্তারা মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক সহমর্মিতা, মানসিক সমস্যাকে লুকিয়ে না রেখে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং মাদকাসক্তি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মানসিক স্বাস্থ্য সচেতনতায় জলঢাকায় কর্মশালা

সর্বশেষ আপডেট ০৯:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬