ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 80

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দল-মত-পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব বীর শহীদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

একই সঙ্গে আন্দোলনে আহত তরুণ-তরুণী, যুবপ্রজন্ম এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান।

রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও স্বৈরশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধ।

তিনি উল্লেখ করেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের আত্মত্যাগ এবং দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজন তরুণের শাহাদাত আন্দোলনকে নতুন গতি দেয়। পরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে সেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়।

তিনি বলেন, এ অর্জন কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক সাফল্য নয়; বরং এটি গণতন্ত্রকামী মানুষের সাহস, আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ সংগ্রামের ফল।

জুলাইয়ের চেতনা জনগণের অধিকার, মর্যাদা, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেরণা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি জানান, শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ কাজে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাণীর শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি এবং ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান

সর্বশেষ আপডেট ০৩:১৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬