ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 28

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । ছবি- সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চলমান এইচএসসি পরীক্ষা, পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের ভুল এবং প্রশ্নের মান নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে সরকারকে বিব্রত করতে কিছু মহল সক্রিয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। যারা আন্দোলন করছে, তাদের অনেকেই ছাত্র নয়, এমনকি পরীক্ষার্থীও নয়।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীরা তাদের দাবি সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তুলে ধরেছে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেউ পরীক্ষা দিতে না পারলে তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ রাখা হবে।

পদার্থবিজ্ঞান পরীক্ষার দুটি প্রশ্নে ভুল থাকার বিষয়েও তদন্ত হবে বলে জানান তিনি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভুল দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত করা হবে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, “যারা প্রকৃত পরীক্ষার্থী, তারা সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট। এরপরও কেউ যদি পরীক্ষা দিতে না পারে, তাহলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা চলাকালে তাদের জন্য আলাদা সুযোগ থাকবে। ফলে সমস্যার সমাধান হয়ে গেছে।”

শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে শিক্ষামন্ত্রী ইতোমধ্যে সংসদে দুঃখ প্রকাশ করেছেন।

সরকারবিরোধী তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। ঢাকাসহ কয়েকটি জায়গায় এমন কিছু মানুষকে দেখা গেছে। তাদের সংখ্যা খুব বেশি নয়। মিডিয়ায় আসায় বিষয়টি বড় মনে হচ্ছে।”

এদিকে প্রশ্নপত্রের ভুল, পরীক্ষা পেছানোর দাবি এবং দুর্যোগের মধ্যে পরীক্ষা আয়োজন নিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি করেছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার

সর্বশেষ আপডেট ০১:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬