ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেজালবিরোধী অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 12

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান আরও কার্যকর করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কমিটিকে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে স্বল্প ও দীর্ঘমেয়াদি সমাধানের সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

সভায় ভোক্তা অধিকার অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সিটি করপোরেশন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠপর্যায়ে অভিযান পরিচালনায় জনবল সংকট, উন্নত ল্যাবরেটরির অভাব, আধুনিক যন্ত্রপাতির প্রয়োজন, নিরাপত্তা ঝুঁকি এবং প্রভাবশালী সিন্ডিকেটের বাধাসহ বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। একই সঙ্গে মোবাইল কোর্টের কার্যক্রম আরও শক্তিশালী করার দাবি জানান।

এসব বিষয় গুরুত্বের সঙ্গে শুনে প্রধানমন্ত্রী দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। অনেক দেশ একসময় বাংলাদেশের চেয়েও পিছিয়ে ছিল, অথচ এখন তারা অনেক এগিয়ে গেছে। আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশও এগিয়ে যেতে সক্ষম বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। উদাহরণ হিসেবে তিনি রাজধানীর বিভিন্ন লেকে আবর্জনা ফেলার বিষয়টি উল্লেখ করে বলেন, সচেতনতার অভাবের কারণে পরিবেশ দূষণ বাড়ছে। দেশকে বদলাতে হলে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ভেজালবিরোধী অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ আপডেট ০৮:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬