ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে নতুন থানা-আউটপোস্ট চায় পশ্চিমবঙ্গ পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 21

বাংলাদেশের রাজশাহী অঞ্চলের সীমান্ত ঘেঁষে মালদা জেলায় তিনটি নতুন থানা এবং তিনটি আউটপোস্ট গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে রাজ্য সরকারের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় শুধু সীমান্তরক্ষী বাহিনীই নয়, স্থানীয় পুলিশ প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণে মালদা জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানান, বিদ্যমান তিনটি পুলিশ আউটপোস্টকে থানায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে জনবল ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানো যায়।

প্রস্তাব অনুযায়ী, কালিয়াচক থানার গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নীত করে নতুন থানা গঠনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া হবিবপুরের জাজইল, বামনগোলা থানার জগদল্লা এলাকায় নতুন দুটি আউটপোস্ট এবং ইংরেজ বাজারের লুকোচুরি আউটপোস্টকে উন্নীত করার কথাও বলা হয়েছে।

পুলিশের মতে, এসব পদক্ষেপ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে নতুন থানা-আউটপোস্ট চায় পশ্চিমবঙ্গ পুলিশ

সর্বশেষ আপডেট ০৯:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬