ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে মা হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৮:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 32

নীলফামারীর কিশোরগঞ্জে মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে (৪০) গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান। এর আগে তাকে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল বড়ভিটা ইউনিয়নের ময়দান পাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিনের বড় ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,

জুয়েল তার মা মারুফা বেগম সহ গ্রামের বাড়ীতে থাকতেন। ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করতেন। লাভিন মিয়া গত ৩ জুন ঢাকা থেকে এসে তার মাকে খোঁজাখুঁজি করার সময়ে ঘরের বিছানা গোছাতে গিয়ে রক্ত ও ঘরের মেঝেতে ফাটল দেখতে পান।

পরে লাভিন মিয়া থানায় এসে পুলিশকে বিষয়টি জানালে, হত্যার আলামত দেখে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ ৩ জুন দিবাগত রাত ১২টা ১০ মিনিটে উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ছোট ছেলের অভিযোগ করেন, তার বড়ভাই জুয়েল তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। পরে এঘটনায় লাভিন মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাকে হত্যা করে পুঁতে রাখার অভিযোগে মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে সেখানে তার জবানবন্দি নেওয়া হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নীলফামারীতে মা হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৮:৫১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬