ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

অন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 27

বিশ্ববাজারে কমেছে তেলের দর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা গতি পাওয়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল পরিবহন স্বাভাবিক হওয়ার স্পষ্ট সংকেত মেলায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। মঙ্গলবার (২৩ জুন) বিনিয়োগকারীদের ইতিবাচক মনোভাবের কারণে বিশ্ববাজারে এই দরপতন লক্ষ্য করা গেছে। আগের দিনের ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৭৭.৭০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১২ সেন্ট বা ০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৩.৭৪ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে তেল পরিবহন পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয় এবং যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার বাস্তব অগ্রগতি কতটা দৃশ্যমান হয়, সেদিকেই এখন সবার নজর। এই ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার আভাসের মধ্যেই এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ডলারে তেল বিক্রি করার অনুমতি দিয়েছে মার্কিন প্রশাসন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে যে ইরান এখন থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও জ্বালানি তেল বিক্রি করতে পারবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই বিষয়ে জানান যে ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহেই তাঁদের দেশে আন্তর্জাতিক পারমাণবিক পরিদর্শকদের ফের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন। দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বড় ছাড় হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, যার ইতিবাচক প্রভাব সরাসরি বিশ্ব জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

সর্বশেষ আপডেট ০২:৫৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬