ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রিজভী

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 191

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “পতিত স্বৈরাচারী শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে দেশের সচেতন জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ধরনের সন্ত্রাসী ও উসকানিমূলক কার্যক্রম শক্ত হাতে রুখে দেওয়া হবে।”

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভীর নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে রিজভী আরও অভিযোগ করেন, “বিগত দিনে দেশ থেকে পাচার করা হাজার হাজার কোটি টাকা ব্যবহার করে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদের পুনর্বাসন বা প্রত্যাবর্তন ঘটতে দেওয়া হবে না।” দেশের জনগণ সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম এই দেশকে আর কখনোই দিল্লির আজ্ঞাবহ হতে দেওয়া হবে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রিজভী

সর্বশেষ আপডেট ১০:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬