মমতা আউট, তৃণমূলের নতুন কাণ্ডারি অরুপ রায়

- সর্বশেষ আপডেট ০৭:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 220
শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের অবিসংবাদিত নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার পর থেকে দলে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত সেই দলের শীর্ষ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন হাওড়ার বিধায়ক অরূপ রায়।
সোমবার (২২ জুন) কলকাতার নিউটাউনের একটি হোটেলে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দলের প্রায় ৬০ জন বিধায়ক এবং কলকাতা পুরসভার অন্তত ৭০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
একাধিক সূত্রে জানা গেছে, বৈঠকের শুরুতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর অন্তর তৃণমূলের সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা বাধ্যতামূলক হলেও ২০২২ সালের পর আর কোনো নতুন কমিটি গঠিত হয়নি। এরপর দ্রুত সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে ধ্বনি ভোটে অরূপ রায়কে চেয়ারম্যান হিসেবে অনুমোদন দেওয়া হয়।
তৃণমুল কংগ্রেসের নতুন এই কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, রথিন ঘোষ এবং সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান এবং সন্দীপন সাহাকে। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন আখরুজ্জামান আনসারি।
এদিকে বিশেষ এই সভায় দলের অতীতের সব আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য বিশেষ নিরীক্ষক বা অডিটর নিয়োগের সিদ্ধান্তের কথা জানা গেছে।



































