ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, সংঘাতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / 114

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দেশজুড়ে সম্ভাব্য উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পরিস্থিতিতে সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় প্রকাশ্যে কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে দেশজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় কার্যালয়ে জড়ো হওয়া, পতাকা উত্তোলন ও মিছিল আয়োজনের চেষ্টা থেকে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।

পুলিশ সদর দপ্তরের একটি নির্দেশনায় বলা হয়েছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে মুখোমুখি পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিতে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট ইউনিটকে মাঠপর্যায়ে নজরদারি বাড়াতে এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও প্রচারপত্র বিতরণের ঘটনাও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। এর মধ্যে রাজধানীর মহাখালীতে একটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তিনজনকে আটক করা হয়। একই সময়ে গণভবনের সামনে যুবলীগের একটি মিছিলের খবরও পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা ঠেকাতে মাঠপর্যায়ে অতিরিক্ত সতর্কতা ও অভিযানমূলক তৎপরতা জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, সংঘাতের শঙ্কা

সর্বশেষ আপডেট ০৩:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬