ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি বিমানবন্দরের ঘটনায় সম্পর্কে প্রভাব পড়বে না

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 235

সংবাদ সম্মেলনে কথা বলছেন ডা. জাহেদ উর রহমান

ভারতের দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার হলেও এই ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, “বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।” আর এই চিরন্তন সত্যটি বাংলাদেশ ও ভারত—দুই দেশের জন্যই সমানভাবে প্রযোজ্য।

সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজকেও তাঁর ভারতেই অবস্থান করার কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে তিনি দেশে ফিরে প্রেস ব্রিফিং করছেন। তিনি স্পষ্ট করে বলেন, “আমি ব্যক্তি হিসেবে সেখানে যাইনি, রাষ্ট্র ও সরকারের অংশ হিসেবে গিয়েছিলাম। সেখানে আমার সাথে যা হয়েছে, সে জন্য প্রতিবাদস্বরূপ ফিরে এসেছি।” দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “এটা শেখ হাসিনার সরকার না। আমাদের নীতি সবার আগে বাংলাদেশ। কোনো দেশের সাথে বাংলাদেশ শত্রুতা চায় না এবং এই নীতি ভারতের পাশাপাশি বিশ্বের সব দেশের জন্যই সত্য।”

দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা জানান, ভারতকে যথাযথভাবে আগাম অবহিত করেই তিনি দিল্লি গিয়েছিলেন। কিন্তু নানা অজ্ঞাত কারণে তাকে বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। যখন দুই ঘণ্টা পেরিয়ে যায়, তখন তিনি বাংলাদেশের আত্মমর্যাদার কথা বিবেচনা করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তিনি অভিযোগ করেন, ভারতীয় ইমিগ্রেশন তাঁর সাথে সঠিক আচরণ করেনি এবং বেশ বাজে ব্যবহার করেছে। এই পুরো প্রক্রিয়ার সময় বাংলাদেশের হাইকমিশনারও তাঁর সাথে উপস্থিত ছিলেন। তবে তাকে কোনো নির্দিষ্ট রুমে আটকে রাখা হয়নি বলে তিনি পরিষ্কার করেন।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো নতুন চাপ তৈরি করবে না। বাংলাদেশ ইতিমধ্যেই নিজস্ব শক্ত অবস্থান জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের আত্মমর্যাদা ও সমমর্যাদা বিবেচনা করেই ভারতকে আগামী দিনে নীতি গ্রহণ করতে হবে। ভারত যদি ভবিষ্যতে প্রকৃত ও যথাযথ আমন্ত্রণ জানায়, তবে তিনি আবারও দেশটিতে যাবেন। এছাড়া গঙ্গা চুক্তিসহ দুই দেশের নানা অমীমাংসিত ইস্যু রয়েছে, যেখানে তাঁর ভূমিকা রাখার সুযোগ থাকলে তিনি ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে কাজ করতে আবারও সেখানে যেতে প্রস্তুত।

সীমান্তে সাম্প্রতিক পুশইনের (অনুপ্রবেশ) ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, পুশইনের এই ঘটনাগুলো মূলত বাংলাদেশকে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক চাপে ফেলার জন্য করা হচ্ছে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিল্লি বিমানবন্দরের ঘটনায় সম্পর্কে প্রভাব পড়বে না

সর্বশেষ আপডেট ০১:১৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬