ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি কাণ্ডে ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 276

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। এ ঘটনার ব্যাখ্যা চেয়ে ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

দিল্লিতে রোববার ঘটে যাওয়া ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ পক্ষের দাবি, আগেই কূটনৈতিক চিঠির মাধ্যমে জানানো হলেও উপদেষ্টাকে ইমিগ্রেশন পর্যায়ে আটকে দেওয়া হয়, যা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।

সোমবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পাঠানো হয়। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক অসন্তোষ জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

ঘটনার পর ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ শুরুতে প্রবেশে বাধা দিলেও পরে উচ্চপর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হয় বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বোর পথে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনই ঘটনাটিকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন। তারা জানান, বিস্তারিত তথ্য যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দিল্লি কাণ্ডে ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

সর্বশেষ আপডেট ০৫:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬