ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১–২ সপ্তাহে পাঁচ ব্যাংকের আমানত ফেরতের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / 36

সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য আশার বার্তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আমানত ফেরত দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গভর্নর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংক নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। ব্যাংকগুলোকে ঘিরে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর ব্যাংকগুলোর চেয়ারম্যানের পদত্যাগ এবং নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়ার কারণে কিছু সময় লেগেছে। আবেদন যাচাই-বাছাই শেষে নতুন এমডি নিয়োগ দেওয়া হয় এবং মে মাসে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।

গভর্নরের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১–২ সপ্তাহে পাঁচ ব্যাংকের আমানত ফেরতের উদ্যোগ

সর্বশেষ আপডেট ০৮:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬