প্রতিরক্ষা বাজেটে বাড়তি বরাদ্দ ১,৫৯৩ কোটি টাকা

- সর্বশেষ আপডেট ০৭:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 160
আগামী ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কিছুটা বাড়ানো হয়েছে। চলতি বছরের তুলনায় এ খাতে অতিরিক্ত ১ হাজার ৫৯৩ কোটি টাকা রাখার প্রস্তাব এসেছে।
আরও পড়তে পারেন
জাতীয় সংসদে বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৪২ হাজার ২৯১ কোটি টাকা। এর মধ্যে পরিচালন ব্যয় ৩৮ হাজার ৭২১ কোটি এবং উন্নয়ন ব্যয় ১ হাজার ৬১১ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সেবায় আরও ১ হাজার ৯১৫ কোটি এবং সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরে সংশোধিত বাজেটে এ খাতে ব্যয় ছিল ৪০ হাজার ৫০২ কোটি টাকা। ফলে নতুন বাজেটে সামগ্রিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে।
এবারের জাতীয় বাজেটের আকার দাঁড়িয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ঘাটতি পূরণে দেশি-বিদেশি ঋণ ও সহায়তার ওপর নির্ভরতার পরিকল্পনা রাখা হয়েছে।
সরকারের দাবি, এ বাজেট অর্থনৈতিক কার্যক্রমে গতি আনা এবং উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নিতে সহায়ক হবে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































