দাম কমছে যেসব পণ্যের

- সর্বশেষ আপডেট ০৩:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 161
প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেটে নিত্যপণ্য, ওষুধ, চিকিৎসাসামগ্রী, প্রযুক্তিপণ্য, বৈদ্যুতিক যান ও কৃষি খাতের নানা পণ্যে কর-শুল্ক কমানো বা প্রত্যাহারের প্রস্তাব এসেছে। এতে বাজারে এসব পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়তে পারেন
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের ব্যয় কমাতে বিভিন্ন পণ্য ও সেবার ওপর কর ও শুল্ক হ্রাসের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাব অনুযায়ী গরু-ছাগল, হাঁস-মুরগি, মাছ, ভোজ্যতেল, বীজ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ ও চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হবে। সব ধরনের মসলা ও খেজুর আমদানিতেও শুল্ক সুবিধা দেওয়া হচ্ছে। শিশুখাদ্য উৎপাদনের কাঁচামালের আমদানি শুল্কও কমানোর প্রস্তাব রয়েছে।
স্বাস্থ্য খাতে কিডনি ডায়ালাইসিস ফিল্টার, ডায়ালাইসিস টিউবিং সেট, হার্টের স্টেন্ট এবং চোখের লেন্সের ওপর ভ্যাট ও কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। ক্যানসারের ওষুধ তৈরির কাঁচামালসহ ওষুধ শিল্পের বহু উপকরণের শুল্কও প্রত্যাহার করা হচ্ছে।
তথ্যপ্রযুক্তি খাতে ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার ও মনিটরের ওপর শুল্ক-ভ্যাট তুলে দেওয়ার প্রস্তাব এসেছে। পাশাপাশি মোবাইল ফোন শিল্পের কাঁচামাল ও পয়েন্ট অব সেলস মেশিনেও কর কমানো হচ্ছে।
বৈদ্যুতিক গাড়ি, ইলেকট্রিক বাস, চার্জার ও চার্জিং স্টেশনের করভার উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব রয়েছে। সৌরবিদ্যুৎ, ব্যাটারি উৎপাদন, কৃষি উপকরণ, পোল্ট্রি ও মৎস্যখাদ্যের কাঁচামালেও শুল্ক ছাড় দেওয়া হচ্ছে।
এ ছাড়া সোনা ও সোনার গহনার উৎসে কর বড় পরিসরে কমানো, নতুন মোবাইল সিমের কর প্রত্যাহার এবং ব্যাংক আমানতের আবগারি শুল্কমুক্ত সীমা ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































