ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চামড়া খাতে তৈরি পোশাকের মতো বন্ড সুবিধা আসছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 155

চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি সক্ষমতা বাড়াতে তৈরি পোশাক খাতের মতো বন্ড সুবিধাসহ একাধিক নীতিগত সহায়তা দিচ্ছে সরকার। জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী জানান, এই খাতে ২৩টি উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।

দেশের চামড়া শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী করতে তৈরি পোশাক খাতের আদলে ইন্টার-বন্ড ট্রান্সফার সুবিধা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (৮ জুন) সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, চামড়া ও চামড়াজাত পণ্যের উৎপাদন, সরবরাহ ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার মোট ২৩টি সুনির্দিষ্ট উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন, কাঁচামাল সহজলভ্য করা, উৎপাদন সময় কমানো এবং সরবরাহ ব্যবস্থা উন্নত করতে কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কমপ্লায়েন্ট কারখানাগুলোকে গ্রিন চ্যানেল সুবিধার আওতায় আনা হবে এবং ট্যানারি মালিক ও রপ্তানিকারকদের শুল্ক সুবিধায় রাসায়নিক আমদানির সুযোগ দেওয়া হবে।

মন্ত্রী আরও জানান, সংকটে থাকা চামড়া কারখানার ঋণ পুনঃতফসিলীকরণে নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ ও যৌথ উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে যাতে উৎপাদনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ে।

চামড়া খাতে আধুনিকায়নের অংশ হিসেবে গবেষণা কার্যক্রম জোরদার, মান নিয়ন্ত্রণ ল্যাব স্থাপন, প্রশিক্ষণ সম্প্রসারণ এবং ডিজাইন উন্নয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। ফিনিশড পণ্য রপ্তানিতে জোর দেওয়ার পাশাপাশি একটি ডিজাইন অ্যান্ড ফ্যাশন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

সরকার আশা করছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চামড়া শিল্পের রপ্তানি আয় বাড়বে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চামড়া খাতে তৈরি পোশাকের মতো বন্ড সুবিধা আসছে

সর্বশেষ আপডেট ০৯:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬