ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ৪৮০০ জন ফেরত, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 88

শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের রাজনীতিক শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সীমান্তবর্তী হোল্ডিং সেন্টার থেকে ইতোমধ্যে প্রায় ৪ হাজার ৮০০ জন কথিত অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ৮৩৬ জন বর্তমানে প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছেন বলে তিনি জানান।

রোববার (৭ জুন) এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী এসব তথ্য তুলে ধরেন। তবে কবে, কোন সীমান্ত দিয়ে এবং কী প্রক্রিয়ায় এসব মানুষকে ফেরত পাঠানো হয়েছে—সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং ভারত–বাংলাদেশ সীমান্ত সুরক্ষা তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে সীমান্তের ৫৫৬ কিলোমিটার অংশে এখনো বেড়া নির্মাণ বাকি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্যে প্রায় ১০০ কিলোমিটার এলাকায় জমি বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি তার।

শুভেন্দু আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী যারা বৈধতার আওতায় পড়েন না, তাদের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, আগের সরকার এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।

এদিকে, সোমবার রাতে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে “পুশইন” করা ১০ জন নারী, পুরুষ ও শিশুকে প্রায় ৭০ ঘণ্টা পর ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় সূত্র জানায়, ওই সময় সীমান্ত এলাকায় ফ্লাডলাইট কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাংলাদেশে ৪৮০০ জন ফেরত, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

সর্বশেষ আপডেট ০৬:১৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬