ঢাকা ০৭:০১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • / 25

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করতে দেশের ২৬ সীমান্ত জেলায় ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চার দিনে ২১টি পুশ ইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি।

সীমান্তে নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) প্রচেষ্টা ঠেকাতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতের সঙ্গে সংযুক্ত ২৬টি জেলার ৪ হাজার ৪৮৭ কিলোমিটার সীমান্তজুড়ে ৬০ হাজার বিজিবি সদস্য চার পালায় ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। স্থানীয় বাসিন্দারাও এ কাজে সহযোগিতা করছেন।

বিজিবি জানিয়েছে, গত বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিনে বিএসএফের ২১টি পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল।

পরিস্থিতির মধ্যে আগামী ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈঠকে অবৈধ পুশ ইন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো চিহ্নিত করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদাপোশাকে সদস্যদের গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবি মোতায়েন

সর্বশেষ আপডেট ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬