মীরসরাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

- সর্বশেষ আপডেট ১২:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / 121
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষে সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি পাহাড়িকা এক্সপ্রেস বড়তাকিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মালবাহী ট্রাক রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর রেললাইনে ট্রাকের অংশবিশেষ ছড়িয়ে পড়ে এবং ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারাদেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে লাইন সচল করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।































