ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 190

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় এক আউটসোর্সিং কর্মী ও এক ভাঙারি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি। উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে ৮ কেজি চোরাই তামার তার।

বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় রঞ্জন চন্দ্র (২৫) ও রেজাকুল ইসলাম (৩২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি জানায়, রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনা প্রকাশ্যে এলে বিটিসিএল কর্তৃপক্ষ শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে। পরে তদন্তে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তারগুলো চুরি করেন। পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।

তার তথ্যের ভিত্তিতে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানীর হোসেনী দালান রোডের একটি গুদাম থেকে চুরি হওয়া তার উদ্ধার করে পুলিশ।

সিটিটিসির প্রাথমিক ধারণা, সচিবালয়ের গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। চক্রের অন্য সদস্যদের শনাক্তে তদন্ত চলছে।

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, “দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৮ কেজি চুরি হওয়া তার উদ্ধার করা হয়েছে। তার বিক্রির সঙ্গে জড়িত ভাঙারি দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

সর্বশেষ আপডেট ১০:০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬