ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 13

আগামী ১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। বৈঠকে মূলত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী জানান, ২০১৬ সালে শুরু হওয়া একটি বড় প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও মাঠপর্যায়ে সাধারণ মানুষ এখনো পুরোপুরি সুফল পাচ্ছে না। ফলে ওই এলাকায় জলাবদ্ধতার সমস্যা আংশিকভাবে থেকে গেছে। এই পরিস্থিতিতে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে পানি সম্পদ মন্ত্রণালয় ছাড়াও ঢাকা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডিএনডি এলাকার চলমান প্রকল্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন, সরাসরি সিটি করপোরেশনের তদারকিতে উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর হবে এবং জলাবদ্ধতা নিরসনে অগ্রগতি আসবে।

তিনি আরও জানান, জলাবদ্ধতা দূর করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রমও সিটি করপোরেশনের আওতায় আনা হবে, যা এলাকার পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া ডিএনডি ড্রেনেজ ব্যবস্থাকে আরও কার্যকর করতে অতিরিক্ত ৩০ কিলোমিটার ড্রেনেজ উন্নয়ন কাজের একটি নতুন প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রস্তাব অনুমোদন পেলে শিগগিরই প্রকল্প বাস্তবায়ন শুরু হবে বলে জানান মন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৮:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬