ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুমৃত্যু: ৩ দিনের মধ্যে প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 13

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আগামী ৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে।

সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি নিজে হাসপাতাল পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থল ঘুরে দেখেছেন।

মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত করবে। শিশুদের মায়েদের বক্তব্যসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়ে তদন্ত আরও কার্যকর করা হবে।

তিনি বলেন, তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও বাস্তবভিত্তিক ও কার্যকর রিপোর্ট তৈরির জন্য অতিরিক্ত তথ্য সংগ্রহের প্রয়োজন হয়েছে। তাই আগামী ৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এরপর বিস্তারিত জানানো হবে।

ঘটনার আইনি দিক পর্যালোচনায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টমর্টেম না হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার চেষ্টা করেছিল, তবে কোনো অভিভাবকই সম্মতি দেননি। জোর করে পোস্টমর্টেম করলে নতুন সংকট সৃষ্টি হতে পারত।

তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুমৃত্যু: ৩ দিনের মধ্যে প্রতিবেদন

সর্বশেষ আপডেট ০৩:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬