ডা. কাউছার সুমনকে বিদায়ী সংবর্ধনা
- সর্বশেষ আপডেট ০৯:২১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / 14
নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে শহরের ভেলানগর ব্যাংক কলোনিতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, চিকিৎসক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাব নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদ। এছাড়া সমাজসেবা, শিক্ষা ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরাও বক্তব্য দেন।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ডা. কাউছার সুমন মানবিক আচরণ ও আন্তরিক সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শিক্ষা ও উন্নয়নে তার সহযোগিতা প্রশংসিত হয়েছে। বিদায়ী মুহূর্তে তাকে একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্মরণ করেন উপস্থিতরা।
শেষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়।



































