ভারতীয় নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন শর্ত
- সর্বশেষ আপডেট ০৩:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / 40
ভারতে নাগরিকত্বের আবেদন করতে গেলে এখন বাংলাদেশিদের নিজ দেশের পাসপোর্টের বিস্তারিত তথ্য বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।
নতুন এই নিয়মে বৈধ বা মেয়াদোত্তীর্ণ—উভয় ধরনের পাসপোর্টের তথ্য উল্লেখের নির্দেশ দিয়েছে ভারত সরকার- খবর আনন্দ বাজার।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সংশোধিত বিধি অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আবেদনকারীদের পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ ও মেয়াদের তথ্য দিতে হবে।
একই সঙ্গে লিখিত অঙ্গীকারনামায় জানাতে হবে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তাদের কাছে থাকা পাসপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।
২০০৯ সালের নাগরিকত্ব বিধিতে নতুন অনুচ্ছেদ যোগ করে এই পরিবর্তন আনা হয়েছে। এটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের আবেদনকারীদের ক্ষেত্রে কার্যকর হবে।
এর আগে ২০১৯ সালে চালু হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে যাওয়া নথিহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার পথ সহজ করা হয়েছিল। নতুন সংশোধনীতে সেই প্রক্রিয়ায় পাসপোর্ট সংক্রান্ত শর্ত আরও নির্দিষ্ট করা হলো।



































