ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডি দালালচক্র ধরতে ইসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 136

এনআইডি সেবাকে ঘিরে সক্রিয় দালাল চক্র ঠেকাতে নির্বাচন কমিশন ভবনের সামনে উচ্ছেদ অভিযান চালিয়েছে ইসি। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ফটোকপি ও কম্পিউটারের দোকান সরিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগর থানার পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করে নির্বাচন কমিশন। ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালাম বলেন, নির্বাচন ভবনের আশপাশে এনআইডি সেবা সংশ্লিষ্ট কোনো দোকান রাখতে না দেওয়ার নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

জানা গেছে, ইসির মাসিক সমন্বয় সভায় নির্বাচন ভবনের সামনে গড়ে ওঠা এসব দোকানকে কেন্দ্র করে দালাল চক্র সক্রিয় থাকার বিষয়টি আলোচনায় আসে। পরে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনআইডি দালালচক্র ধরতে ইসির অভিযান

সর্বশেষ আপডেট ০৩:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬