চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

- সর্বশেষ আপডেট ০৫:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 237
যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ফিরেছেন। সোমবার (১৮ মে) সকাল ১০টা ৫০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আরও পড়তে পারেন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-২০২-এ দেশে ফেরেন রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদ মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনের কাউন্সিলর এ্যালিসন জে ক্রসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চিকিৎসা সূত্রে জানা যায়, ৯ মে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন। ১২ মে ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হৃদ্যন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।
সফরকালে চিকিৎসা গ্রহণের পাশাপাশি রাষ্ট্রপতি ডিজিটাল মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি ও সামারি অনুমোদন ও স্বাক্ষর করেন বলে জানা গেছে।
এ ছাড়া লন্ডনে অবস্থানকালে তিনি সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিসের সঙ্গে একটি অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ করেন।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
































