ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
নাদিয়া পাঠান পাপন এমপি

ক্ষমতার মোহ নয়, মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
  • সর্বশেষ আপডেট ০৭:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 170

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় করেন নাদিয়া পাঠান পাপন এমপি। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেছেন, ক্ষমতা বা পদ-পদবি কখনোই স্থায়ী নয়। মানুষের ভালোবাসা ও কর্মের মাধ্যমেই একজন মানুষ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকেন। তিনি জানান, তিনি ক্ষমতার প্রতি নয়, বরং কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিতে চান।

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি এবং কুমিল্লা জেলার পাঁচটি সংসদীয় আসনের দায়িত্ব দিয়েছেন। এই ১১টি আসনে তিনি উন্নয়ন, জনকল্যাণ এবং বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করতে চান।

নাদিয়া পাঠান পাপন বলেন, সরকার জনগণের কল্যাণে যে দায়িত্ব দিয়েছে, তা তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চান। তার প্রধান লক্ষ্য মানুষের আস্থা অর্জন করা এবং উন্নয়ন কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

তিনি আরও বলেন, দায়িত্ব ও ক্ষমতা অনেক সময় মানুষকে অহংকারের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু ক্ষমতাকে আঁকড়ে ধরার প্রবণতা শেষ পর্যন্ত মানুষকে ইতিহাসের ধারা থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তাই তিনি সাধারণ মানুষের পাশে থেকে দীর্ঘমেয়াদে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ পরিবর্তনের অগ্রভাগে কাজ করেন। এ ক্ষেত্রে তিনি গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন।

সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লাসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এর আগে সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের পশ্চিম মেড্ডা এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের বাসভবনে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দোয়া কামনা করেন।

পরে তিনি ফারুকী পার্কে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একই দিনে তিনি ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।

উল্লেখ্য, নাদিয়া পাঠান পাপনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাদিয়া পাঠান পাপন এমপি

ক্ষমতার মোহ নয়, মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই

সর্বশেষ আপডেট ০৭:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬