হাম মোকাবেলায় হাসপাতাল সক্ষমতা বাড়াবে সরকার
- সর্বশেষ আপডেট ০৮:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 18
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন অবস্থায় সরকার হাসপাতাল ব্যবস্থাপনা ও চিকিৎসা সক্ষমতা আরও বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, হামে আক্রান্ত রোগীদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ভাষায়, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে, তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সহজ হচ্ছে না।
মন্ত্রী আরও বলেন, হামের টিকা দ্রুত সময়ের মধ্যে দেওয়া সম্ভব হয়েছে। তবে এর পূর্ণ সুফল পেতে কিছুটা সময় লাগবে বলে তিনি ইঙ্গিত দেন। পরিস্থিতি আরও খারাপ হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে বলেও জানান তিনি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে নতুন করে ১২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত দুই মাসে এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে, যা জনস্বাস্থ্যে চাপ তৈরি করছে।





































