ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফিকে হয়ে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 29

প্রয়োজনীয় সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের অভাবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। এ অবস্থার দায় বর্তমান সরকারের ওপরই বর্তায় বলেও তিনি উল্লেখ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, অতীত সরকারের ব্যর্থতা ও আওয়ামী ফ্যাসিবাদের প্রেক্ষাপট থেকেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জন্ম হয়েছিল। সেই আন্দোলনের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের একটি সুযোগ তৈরি হলেও কার্যকর সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের অভাবে জনগণের প্রত্যাশা এখন ম্লান হতে শুরু করেছে।

বৃহস্পতিবার নোয়াখালীর মাইজদি বাজারে জেলা ও থানা যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে আছে। একই সঙ্গে হাম রোগে শত শত শিশুর মৃত্যুর ঘটনাতেও সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, সংস্কার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করায় জনগণের প্রত্যাশা ক্ষতিগ্রস্ত হয়েছে। জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল মানুষের দুর্ভোগ কমানো এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থার স্থায়ী অবসান নিশ্চিত করা। সেই লক্ষ্য অর্জনে সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে নেতৃত্ব দিতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফিকে হয়ে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা : চরমোনাই পীর

সর্বশেষ আপডেট ০৯:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬