ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 33

আসন্ন ঈদুল আজহার আগে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস ও নিয়মিত বেতন নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধের নির্দেশ দিয়েছে সরকার। সময়মতো অর্থ পরিশোধ না হলে শিল্প অস্থিরতার ঝুঁকি তৈরি হতে পারে—এমন আশঙ্কার কথাও উঠে এসেছে ত্রিপক্ষীয় বৈঠকে।

ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং আরএমজি খাতভিত্তিক ২৪তম সভায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী ২১ মে’র মধ্যেই দেশের সব শিল্পকারখানায় ঈদ বোনাস পরিশোধ করতে হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই মাসিক বেতনও পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমিক প্রতিনিধি পক্ষ থেকে বলা হয়, বেতন ও বোনাস সময়মতো পরিশোধ করা গেলে ঈদের আগে শ্রম অসন্তোষের আশঙ্কা অনেকটাই কমে আসবে। তবে যেসব কারখানায় এখনো বকেয়া বেতন রয়ে গেছে, সেখানে দ্রুত সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলেও তারা মত দেন। পাশাপাশি ঈদযাত্রা সহজ করতে বিশেষ বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস বাড়ানোর অনুরোধ জানানো হয়।

মন্ত্রী বলেন, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে সরকার কাজ করছে। যানজট এড়াতে কারখানাগুলো ধাপে ধাপে ছুটি দেওয়ার বিষয়েও মালিক-শ্রমিক পক্ষকে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বেতন-বোনাস পরিশোধ এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও শিল্প পুলিশের বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জানান, ঈদ উপলক্ষে লঞ্চ ও জাহাজের ভাড়া প্রায় ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সভায় বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ সরকারি কর্মকর্তা ও মালিক-শ্রমিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শ্রমিকদের ঈদ বোনাস ২১ মে’র মধ্যে পরিশোধের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৫:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬