ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাংসে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: কোরবানিতে পশু সংকট নেই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 94

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে দেশে পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেন, বাংলাদেশ এখন মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং কোরবানির পশুর চাহিদা দেশীয় খামারিরাই পূরণ করতে সক্ষম।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রতি বছর দেশে প্রায় এক কোটি পশু কোরবানি হয়। সেই চাহিদা পূরণে দেশীয় খামারিরা এখন যথেষ্ট প্রস্তুত। তিনি বলেন, গরু লালন-পালনে কৃষকদের দক্ষতা আগের চেয়ে অনেক বেড়েছে। আধুনিক পদ্ধতি ও খামার ব্যবস্থাপনার উন্নয়নের কারণে বিদেশ থেকে গরু আমদানির প্রয়োজন পড়ছে না।

তিনি আরও বলেন, ভারত থেকে যেন চোরাই পথে গরু প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। এ নিয়ে বিজিবির সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাংসে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: কোরবানিতে পশু সংকট নেই

সর্বশেষ আপডেট ০৩:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬