ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে বসেই ব্যাংক ঋণ, চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 12

দেশে ব্যাংকিং খাতে ডিজিটাল সেবার পরিধি আরও বাড়ছে। এবার গ্রাহকরা ব্যাংকে না গিয়েই সম্পূর্ণ অনলাইনে ঋণ নেওয়ার সুযোগ পাচ্ছেন ‘ই-লোন’ ব্যবস্থার মাধ্যমে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, নতুন এই ব্যবস্থায় মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে ঋণের আবেদন, অনুমোদন থেকে শুরু করে অর্থ গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

সোমবার (১১ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ই-লোন নিতে পারবেন, যার মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। সুদের হার বাজারভিত্তিক হলেও পুনঃঅর্থায়ন সুবিধা থাকলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

নতুন এই ডিজিটাল ব্যবস্থায় ঋণ বিতরণ, কিস্তি পরিশোধসহ সব কার্যক্রম অনলাইনেই সম্পন্ন হবে। আবেদন যাচাইয়ের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য এবং ডিজিটাল ভেরিফিকেশন ব্যবস্থার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া ঋণগ্রহীতার সিআইবি প্রতিবেদন যাচাই করা হবে এবং খেলাপি গ্রাহকরা এই সুবিধার বাইরে থাকবেন। সুদ, ফি, চার্জ ও অন্যান্য খরচ আগে থেকেই গ্রাহককে স্বচ্ছভাবে জানাতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সাইবার নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে ২এফএ, এমএফএ এবং ওটিপি ব্যবহারের মাধ্যমে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কঠোর নীতিমালা অনুসরণের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে আরও দ্রুত ও সহজ করতে ভূমিকা রাখতে পারে, যদিও বাস্তব প্রয়োগে নিরাপত্তা ও ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঘরে বসেই ব্যাংক ঋণ, চালু হচ্ছে ‘ই-লোন’ সেবা

সর্বশেষ আপডেট ১১:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬