ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে ইস্যু সুরাহা করতে ব্যর্থ হলে মন্ত্রিত্ব ছাড়বেন ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 94

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি সংগৃহীত

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সোমবার (১১ মে) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি বলেন, দেশের ভেতরে কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতনের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দায়িত্বে থাকা তার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ধর্মমন্ত্রী আরও জানান, প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। বিষয়টি নিয়ে সরকার পর্যায়ে অনুরোধ জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি বলেন, কোনো বড় রাষ্ট্র গণতন্ত্রের চর্চা করলেও সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

নিজ দেশের প্রসঙ্গে তিনি বলেন, অন্য কোথাও ঘটনা ঘটলেও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন, যদি সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ করা না যায়।

বিরোধী দলের ভূমিকা নিয়েও মন্তব্য করেন ধর্মমন্ত্রী। তার ভাষায়, গঠনমূলক সমালোচনা প্রত্যাশিত হলেও অনেক ক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

যে ইস্যু সুরাহা করতে ব্যর্থ হলে মন্ত্রিত্ব ছাড়বেন ধর্মমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৫:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬