ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলাদা পে স্কেলসহ আরও যেসব দাবি জানিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 213

সরকারের কাছে স্বতন্ত্র পে-স্কেলসহ একাধিক দাবি তুলেছে বাংলাদেশ পুলিশ। ঝুঁকিভাতা বৃদ্ধি, ওভারটাইম বিল ৫০ শতাংশ হারে প্রদান এবং অবসরের আগে ধাপে ধাপে অনারারি পদোন্নতির মতো বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

রোববার পুলিশ সপ্তাহের অনুষ্ঠান শেষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কল্যাণ প্যারেডে এসব দাবি উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নের আশ্বাস দেন।

কল্যাণ প্যারেডে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যরা সরকারের কাছে একগুচ্ছ দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হলো স্বতন্ত্র পে-স্কেল চালু করা।

তাদের মতে, সেনাবাহিনী ও বিচার বিভাগের মতো পুলিশের জন্যও আলাদা বেতন কাঠামো প্রয়োজন, যা দীর্ঘদিনের একটি যৌক্তিক দাবি হিসেবে তারা তুলে ধরছেন।

এছাড়া ঝুঁকিভাতা বাড়ানোর পাশাপাশি ওভারটাইম ডিউটির জন্য ৫০ শতাংশ হারে ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে। চাকরিজীবনের শেষ পর্যায়ে কনস্টেবল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের সদস্যদের ধাপে ধাপে অনারারি পদোন্নতির ব্যবস্থার কথাও তারা বলেছেন, যাতে অবসরের আগে অন্তত একটি পদোন্নতির স্বীকৃতি পাওয়া যায়।

মাঠপর্যায়ের কাজ সহজ করতে যানবাহন সংকট নিরসনের বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে তদন্ত কাজে নিয়োজিত উপপরিদর্শকদের জন্য মোটরসাইকেল কেনার ক্ষেত্রে সুদমুক্ত ঋণ এবং জ্বালানি খরচের আলাদা ভাতার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তদন্ত ব্যয় বৃদ্ধি করে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার কথাও বলা হয়।

পুলিশ সদস্যরা আরও জানান, থানাসহ বিভিন্ন ইউনিটের অপারেশনাল ভবন নির্মাণ ও উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, যা পুনরায় চালুর প্রয়োজন রয়েছে। তাদের মতে, এসব দাবি বাস্তবায়ন হলে দায়িত্ব পালনের পরিবেশ আরও কার্যকর ও সহায়ক হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আলাদা পে স্কেলসহ আরও যেসব দাবি জানিয়েছে পুলিশ

সর্বশেষ আপডেট ০৫:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬