ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 160

ইরানি তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক বহরে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালানো হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী দুটি ট্যাংকারে হামলার ঘটনার পর এ হুঁশিয়ারি আসে। ওই ঘটনার পরপরই ইরানি সামরিক বাহিনী জানায়, তাদের নৌপথ বা জাহাজ লক্ষ্য করে হামলা হলে শক্ত প্রতিশোধ নেওয়া হবে।

এক বিবৃতিতে বলা হয়, ইরানের বাণিজ্যিক বহরে আঘাত এলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও সংশ্লিষ্ট নৌসম্পদকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে।

এদিকে আঞ্চলিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালিকে ঘিরে, যা বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। এই পথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান বিপরীতমুখী।

ওয়াশিংটন বলছে, কৌশলগত এই নৌপথে ইরানের নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে তেহরান মনে করছে, এটি তাদের ওপর চাপ তৈরির একটি রাজনৈতিক কৌশল।

চলমান উত্তেজনার মধ্যে কাতারসহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা চালালেও পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়ে গেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

সর্বশেষ আপডেট ০৩:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬