শিরোনাম
বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৩:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 208
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। চা-বিরতির পর হঠাৎ বৃষ্টিতে মাঠ ছাড়তে হয় দুই দলকে।
খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৪৯ রান। সালমান আগা ৫৫ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের প্রথম ইনিংসের রান ছুঁতে তখনও পাকিস্তানের দরকার ৬৪ রান।
দিনের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা দলকে টেনে তোলেন। দুজন মিলে গড়েন গুরুত্বপূর্ণ ১১৯ রানের জুটি, যা বাংলাদেশকে বেশ ভোগায়।
তবে চা-বিরতির আগে স্বস্তি ফেরান তাইজুল ইসলাম। বড় শট খেলতে গিয়ে ৫৯ রান করে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দেন রিজওয়ান। ৭৯ বলের ইনিংসে ছিল দায়িত্বশীল ব্যাটিংয়ের ছাপ।
তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে পাকিস্তান ৯৮ রান যোগ করে হারিয়েছে একটি উইকেট।
Tag :
#ক্রিকেট_আপডেট #তাইজুল_ইসলাম #বাংলাদেশ_পাকিস্তান_টেস্ট #মিরপুর_টেস্ট #মোহাম্মদ_রিজওয়ান #সালমান_আগা আহত




































