শিরোনাম
কদমতলীর ফোম কারখানায় ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৮:৩৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / 142
রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকার একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা।
আরও পড়তে পারেন
শুক্রবার (৮ মে) সন্ধ্যার দিকে কদমতলীর ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে সন্ধ্যা ৭টার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন নেভাতে ৫টি ইউনিট একযোগে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, কারখানাটিতে ফোমসহ দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ভেতরে কেউ আটকা পড়ার তথ্য নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
সম্পাদক : মুজাহিদুল ইসলাম (রাজু হামিদ)
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































