ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 19

জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি।

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরনোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস‍্যুলেটকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানায়। একইসঙ্গে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থেকে ডিগ্রি গ্রহণের জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে অংশ নিয়ে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষ থেকে মরনোত্তর সম্মাননা গ্রহণ করবেন।

অন্যদিকে, স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে এবং দুবাই হয়ে ৯ মে সকালে ঢাকায় পৌঁছাবে।

গত ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনেন।

দীর্ঘ আট দিন অনুসন্ধানের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় লিমনের রুমমেট, যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কয়েকটি কালো আবর্জনার ব্যাগের ভেতর থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ঘটনাটি বাংলাদেশি কমিউনিটিসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক শোক ও আলোড়ন সৃষ্টি করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি

সর্বশেষ আপডেট ১২:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬