ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 11

গোপালগঞ্জে বাস- ইজিবাইক ও ভ্যান এর ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৫ জন। সোমবার সকাল ১০ টায় ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো: আব্দুল গাফ্ফার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়া গামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইজিবাইক ও একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ঝন্টু মোল্লা(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়। আহত হয় ইজিবাইকের চালক সহ ৫ যাত্রী।

আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত ঝন্টু মোল্লা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আলী আকবর মোল্লার ছেলে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সর্বশেষ আপডেট ০১:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬