ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, চাপে তৃণমূল

অন্তার্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:১৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 146

বিজেপি ও তৃণমূল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে সোমবার সকাল থেকে। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, রাজ্যে এগিয়ে রয়েছে BJP (Bharatiya Janata Party) আর কিছুটা পিছিয়ে আছে All India Trinamool Congress।

স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিট) থেকে বিভিন্ন গণনাকেন্দ্রে ইভিএমের ভোট গণনা শুরু হয়। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটও গণনা করা হচ্ছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি প্রায় ১৪৮টি আসনে এগিয়ে রয়েছে, আর তৃণমূল এগিয়ে আছে ১০৩টি আসনে। ফলে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ২৯৪টি আসন রয়েছে। এর মধ্যে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে অনিয়মের অভিযোগে ভোট বাতিল হওয়ায় সেখানে ২১ মে পুনরায় ভোট হবে এবং ২৪ মে গণনা অনুষ্ঠিত হবে।

সেই কারণে আজ ফলতা আসন বাদে বাকি সব আসনের ভোট গণনা চলছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পশ্চিমবঙ্গে এগিয়ে বিজেপি, চাপে তৃণমূল

সর্বশেষ আপডেট ১১:১৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬