ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকিতে পণ্য কিনতে দিচ্ছে ইরান সরকার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 124

দাম বাড়ার চাপে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা কঠিন হয়ে উঠছে—এই বাস্তবতায় নাগরিকদের জন্য ‘বাকিতে কেনাকাটা’ চালুর উদ্যোগ নিয়েছে ইরান সরকার। সরকারি জামানতে পরিচালিত এই ব্যবস্থায় নির্দিষ্ট পরিবারগুলো প্রয়োজনীয় পণ্য পরে মূল্য পরিশোধের শর্তে কিনতে পারবে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন পরিকল্পনায় সরকারি সহায়তাভোগী পরিবারগুলো প্রতি দুই মাসে একবার দোকান থেকে মৌলিক পণ্য নিতে পারবে। তবে কেনাকাটার পরিমাণ তাদের প্রাপ্ত সহায়তার অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পুরো ব্যবস্থায় সরকারের ভূমিকা থাকবে এক ধরনের গ্যারান্টর হিসেবে।

এই কর্মসূচির অর্থায়ন সরাসরি রাষ্ট্রীয় তহবিল থেকে নয়; বরং বেসরকারি কোম্পানির মাধ্যমে তা পরিচালিত হবে বলে জানানো হয়েছে। এতে সরকার কিছুটা চাপ কমাতে চাইছে বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, দেশটিতে মূল্যস্ফীতির গতিপ্রকৃতি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তেহরানভিত্তিক একটি পত্রিকার পূর্বাভাস বলছে, আন্তর্জাতিক সমঝোতা হলে মূল্যস্ফীতি তুলনামূলক কম থাকতে পারে, কিন্তু উত্তেজনা বাড়লে তা দ্রুত উচ্চ পর্যায়ে পৌঁছানোর ঝুঁকি রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বাকিতে পণ্য কিনতে দিচ্ছে ইরান সরকার

সর্বশেষ আপডেট ০৯:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬